কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে শমীক ভট্টাচার্য 

0
44
ছবি সৌজন্যে : নিজস্ব
রাজ্যে অর্থব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাজ্যে শিল্পব্যবস্থার হাল ফেরাতে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শমীক ভট্টাচার্য বলেছেন , বিগত ৫০ বছর ধরে পশ্চিমবঙ্গের শিল্প কার্যত ধ্বংস হয়ে গেছে। পশ্চিমবঙ্গ এখন পরিযায়ীদের রাজ্যে পর্যবসিত হয়েছে। পরিযায়ী হয়ে সবাই বাইরের রাজ্যে চলে যাচ্ছে। মাথা পিছু আয়ে রাজ্য সারাদেশে সবচেয়ে নিচে এসে দাঁড়িয়েছে।
এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে বেরিয়ে এসে মহারাষ্ট্র, কেরল , তামিলনাড়ু প্রভৃতি রাজ্যের সঙ্গে একই পংক্তিতে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হবে। তার জন্য নির্দিষ্ট কর্মসূচি আছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পশ্চিমবঙ্গের এই অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজছেন। নির্মলাজী বিশ্বাস করেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব। বাংলার শ্রীহীন অবস্থা থেকে ফের পশ্চিমবঙ্গকে পুনরুদ্ধার করা সম্ভব। তার জন্য যা করবার তিনি সেটা করবেন। প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী সকলের মিলিত প্রচেষ্টায় পশ্চিমবঙ্গের হৃত গৌরব পুনরুদ্ধার করা হবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্য সভাপতি।