
রাহুল গান্ধীকে ভোটের কোকিল আর সুপ্রিম কোর্টে কংগ্রেসের উকিল এই দুই নিয়েই তৈরি তৃণমূল কংগ্রেস। এভাবেই তৃণমূলকে আক্রমণ করেছেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
তিনি বলেছেন, কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের কখন প্রেম, কখন বিরহ, কখন বিচ্ছেদ, কখন মালাবদল তা দুই দল ভালো বলতে পারবে। এইটা সবটাই দুষ্টু-মিষ্টি ভালোবাসা। শমীকের আরও মন্তব্য, তৃণমূল কংগ্রেস দেওয়া-নেওয়ার রাজনীতিতে বিশ্বাসী, ২৫% থেকে ৭৫% , তবে, বিজেপি ব্যবসার রাজনীতি করে না।
আর এসআইআর গণতান্ত্রিক প্রক্রিয়া। সমগ্র দেশেই হচ্ছে, আগামীতেও হবে। সংবিধানেই এই প্রক্রিয়া বর্ণিত রয়েছে। শমীকের আরও বক্তব্য, নাম বাদ দেওয়ার টার্গেট কোথাও নেই বিজেপির। বিজেপি তথা পশ্চিমবঙ্গের মানুষের একটাই টার্গেট ২০২৬-র বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে বিসর্জন দেওয়া, আর তা হবেই।






