
আনন্দপুর-কাণ্ডের থেকে চোখ ঘোরাতেই সুপ্রিম কোর্টে নাটক দেখাতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এসআইআর শুনানিতে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়ালকে এভাবেই কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
শমীক বলেছেন, পদবী বদল হয়ে গেছে বলে মিথ্যে দাবি করা হয়েছে। জেনেবুঝে পরিকল্পনা করে নামের গণ্ডগোল করছে তৃণমূল কংগ্রেস। তাঁর আরও দাবি, ভোটার লিস্ট শুদ্ধিকরণে ভারতের কোনও জায়গা থেকে এত অশান্তি হয়নি। তাহলে শুধু পশ্চিমবঙ্গে কেন?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশন থেকে সুপ্রিম কোর্টে হইচই তৈরি করাকে নাটক বলে দাবি করেন সুকান্ত মজুমদার। তিনি দাবি করেন, ৫ মিনিটের ভাষণ দেবেন বলে রাজনৈতিক মন্তব্য করেছেন।
