
কলেজ স্কোয়ারের খুঁটিপুজো উদ্বোধনে গিয়ে দুর্গাপুজোকে রাজনীতি মুক্ত রাখার বার্তা দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। পুজোকে চিরাচরিত রূপেই দেখার পক্ষপাতী তিনি।
থিম কালচারের বাড়বাড়ন্তকে কিছুটা কটাক্ষের সুরে বিঁধে তিনি বলেছেন, দেবীর থিম যত ভালই করুন না কেন, রুদ্র পালের তৈরি করা কলেজ স্কোয়ারের সাবেকি প্রতিমা করে দিন না কেন, শুধু প্যান্ডেলের সাজে কিন্তু দুর্গাপুজোয় লোক আসবে না। এটা পুজো, এটা বাঙালির কাছে বড় প্রিয়। এই পুজোকে ধরে রাখতে হবে। পাশাপাশি উদ্যোক্তাদের উদ্দেশে তাঁর পরামর্শ, চেষ্টা করবেন পুজোকে রাজনীতির প্রভাবমুক্ত করার। কতটা সফল হবেন জানেন না, তবে চেষ্টাটা যেন থাকে। তিনি সভাপতি হলে এই বার্তা দিতে পারতেন না পুজো কমিটির পদ গ্রহণে কেন তাঁর এই অনীহা, তার ব্যাখ্যাও মঞ্চ থেকে দিয়েছেন শমীক। তিনি বলেছেন, এই পুজোয় তিনি যদি যুক্ত হতে পারেন, তবে সর্বপ্রকার সহযোগিতা করবেন। বিজেপির রাজ্য সভাপতি আরও মনে করিয়ে দেন, তাঁরা বাংলায় কোনও একদলীয় শাসন কায়েম করতে চান না।
তাঁদের লক্ষ্য, ৫০ বছর পর বাংলায় এমন একটা সরকার তৈরি করা, যে সরকার কোনও দলের নয়, বরং প্রকৃত অর্থেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে।
