নজর রাখছে দল, দিলীপ প্রসঙ্গে শমীক

0
133
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দিলীপ ঘোষের জগন্নাথ দর্শনে বিজেপি অন্দরে তোলপাড়ের মধ্যে শমীক ভট্টাচার্য-র বক্তব্য দল পুরো বিষয়টির ওপর নজর রাখছে। যা করার দল তা সময়েই করবে।
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন যা ঘটেছে তা ঠিক হয়নি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য দল ব্যবস্থা নেবে। অক্ষয়তৃতীয়ায় উদ্বোধনের দিনেই দিঘার জগন্নাথ মন্দিরে সস্ত্রীক গিয়েছিলেন দিলীপ ঘোষ। মন্দির দর্শনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে খোশগল্প করতেও দেখা যায় দিলীপ ঘোষ। এরপরেই একের পর এক বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন।
এমনকি চা চক্র অনুষ্ঠানে দলীয় কর্মীদেরই বাধার মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে। গত কয়েকদিনের কাদা ছোড়াছুড়ি নিয়ে বলতে গিয়ে শমীক ভট্টাচার্য স্পষ্ট করেছেন যা হয়েছে তা অভিপ্রেত ছিল না।