দুর্যোগ পরবর্তী পরিস্থিতি দেখতে মানিকতলায় শমীক

0
102
ছবি সৌজন্যে : নিজস্ব
দুর্যোগ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে মানিকতলায় গিয়েছেন শমীক ভট্টাচার্য। ১৫ এবং ১৬ নম্বর ওয়ার্ডে বস্তির অবস্থা খতিয়ে দেখেছেন বিজেপির রাজ্য সভাপতি।
কথা বলেছেন বাসিন্দাদের সঙ্গে। জল জমা এবং মানুষের দুর্ভোগের জন্য স্থানীয় কাউন্সিলর এবং রাজ্যকে আক্রমণ করেছেন শমীক ভট্টাচার্য। তিনি অভিযোগ করেছেন ম্যানহোলও আবর্জনায় ভর্তি হয়ে গিয়েছে। শর্ট সার্কিট হওয়া সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয়নি। বারবার কাউন্সিলরকে জানিয়েও কোনও লাভ হয়নি। পুজোর মুখে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এই অঞ্চলের কাউন্সিলর, বিধায়ক বা সাংসদের দেখা মেলেনি। জমা জলে এতজনের মৃত্যুর পরেও মুখ্যমন্ত্রী দায় এড়াতে কখনও উত্তরপ্রদেশ, কখনও বিহারের দিকে আঙুল তুলছেন।
কখনও আবার সিইএসসির দিকে আঙুল তুলছেন। এই শহরে মানুষের কোনও নিরাপত্তা নেই, কলকাতাবাসী তা দুর্যোগের সময় টের পেয়েছেন।