গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ফিরহাদ-জাভেদের সন্তানরা কোন স্কুলে পড়েছেন, প্রশ্ন শমীকের

    ফিরহাদ-জাভেদের সন্তানরা কোন স্কুলে পড়েছেন, প্রশ্ন শমীকের

    0
    87
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লা চৌধরির সন্তানরা কোন স্কুলে পড়েছেন। প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব নিয়ে সংখ্যালঘুদের বার্তা দিয়েছিলেন শর্মাক ভট্টাচার্য।
    তারপরেই মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন যাই করুন না কেন বিজেপি কোনওভাবেই সংখ্যালঘুদের ভোট পাবে না। ফিরহাদ হাকিমের এই মন্তব্যে তাঁকে পাল্টা দিয়ে শমীক ভট্টাচার্য বলেছেন ভোট পাওয়ার জন্য তিনি আবেদন করেননি। সংখ্যালঘুদের ভোট না পেলেও তৃণমূলের বিসর্জন হবে। এরপরেই শমীক ভট্টাচার্য বলেছেন ফিরহাদ হাকিমদের রাজনীতি সংখ্যালঘুদের মনুষ্যত্বের মর্যাদা না দিয়ে ভোটার বানিয়ে রাখার রাজনীতি।
    সংখ্যালঘু মানুষজনই চিন্তা করুন ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লা চৌধুরি, জাভেদ খানদের সন্তানরা কোন স্কুল, কোন কলেজে পড়াশোনা করেছেন। তাঁর দাবি কোনও মুসলিম নেতাই তাঁদের সন্তানদের খারিজি মাদ্রাসায় পড়াশোনা করাননি