
কলেজ স্কোয়ারে দুর্গাপুজোর সভাপতি হচ্ছেন না। জানিয়ে দিয়েছেন শমীক ভট্টাচার্য। শুধু কলেজ স্কোয়ার নয়, রাজ্যের কোথাও কোনও পুজোরই সভাপতি হচ্ছেন না বলেও স্পষ্ট করেছেন।
তবে তিনি জানিয়েছেন একজন বিধায়ক, সাংসদ বা মন্ত্রী নিজের এলাকায় কোনও পুজো কমিটির সভাপতি হতে পারেন। সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু তার অর্থ এই নয়, রাস্তায় বেরিয়ে একের পর এক পুজোর দায়িত্ব রাজনৈতিক ব্যক্তি বিধায়ক, সাংসদ বার রাজনৈতিক দলের নেতারা নিজেদের হাতে তুলে নেবেন। তিনি জানিয়েচেন দুর্গাপুজো সর্বজনের, কোনও রাজনৈতিক দলের নয়।
পুজো কমিটিগুলোর স্বাধীনতা, স্বতন্ত্রতা এবং সর্বজনীন চরিত্র যাতে অক্ষুণ্ণ থাকে এমনটাই চান শমীক ভট্টাচার্য।
