কংগ্রেস-তৃণমূলের প্রেম নিয়ে গান ধরলেন শমীক

0
116
ছবি সৌজন্যে : এক্স
এসআইআর নিয়ে তৃণমূল-কংগ্রেস একজোট হয়ে পথে নামতেই হাম তো ডুবেঙ্গে সনম গান গেয়েছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। সোমবার সংসদে শমীক ভট্টাচার্য বলেছেন, পশ্চিমবঙ্গের তিনটি জায়গা, শিলিগুড়ি, বারাসাত ও বারুইপুরে একটা হাব তৈরি হয়ে গিয়েছে ভুয়ো আধার কার্ড তৈরি করার।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়ছে, এদের জন্য দেশের নিরাপত্তায় খামতি তৈরি হচ্ছে। কংগ্রেস-তৃণমূল কংগ্রেসকে এক হাত নিয়ে শমীক বলেন, রাহুল গান্ধী তো ডুবে গিয়েছেন। হরিয়ানা হাত থেকে গিয়েছে, দিল্লি হারিয়েছে, এবার বিহারে হারবে, তারপর পশ্চিমবঙ্গ।
তৃণমূল এখন কংগ্রেসের হাত ধরেছে। হাম তো ডুবেঙ্গে সনম, মগর তুঝে ভি সাথ লে কার ডুবেঙ্গে। তৃণমূলের বিসর্জন এটা নিশ্চিত। এ-ও ডুবছে, ও-ও ডুববে। জগন্নাথ দেবকে সাক্ষী রেখে বঙ্গোপসাগরের তীরে ওই দিঘাতেই তৃণমূলের বিসর্জন হবে।