বাংলার হৃতগৌরব ফেরাবে বিজেপি, দাবি শমীক-শুভেন্দু-সুকান্তর

0
42
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

ব্রিগেডের সভা থেকে একযোগে পরিবতনের ডাক দিয়েছেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। ব্রিগেডের মঞ্চ থেকে শমীক ভট্টাচার্য বলেছেন এখানে গণতন্ত্র আক্রান্ত, বিরোধী দলনেতা আক্রান্ত।

এমনকি রাষ্ট্রপতিও বাদ যায় না। তাই এই সরকারের সময় ফুরিয়েছে। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মা-বোনেদের সম্মান, চাকরি, চোরমুক্ত বাংলা গড়তে বিজেপিকে ক্ষমতায় আনার ডাক দিয়েছেন। একসময় দেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ১ নম্বরে ছিল বাংলা। সেই গৌরব ফেরাবেন প্রধানমন্ত্রী। তিনিই গ্যারেন্টার।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন মুখ্যমন্ত্রী এক বিশেষ সম্প্রদায়কে উস্কানি দিচ্ছেন। তাঁর কথায় এই সরকারের আর চল্লিশ দিন সময় রয়েছে। মানুষই এই সরকারকে উপড়ে ফেলবে।