‘ক্যাগ রিপোর্ট’ নিয়ে তৃণমূলকে নিশানা শমীকের

0
29
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
২০২৪-২৫ অর্থবর্ষে ক্যাগ -এর রিপোর্টকে সামনে রেখে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে এক্স পোস্টে নথি সহকারে এমনই কটাক্ষ করেছেন শমীক ভট্টাচার্য। শমীক ভট্টাচার্যের দাবি, রিপোর্টে রাজ্যের আর্থিক ব্যবস্থাপনার এক উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে রাজ্যের রাজস্ব ঘাটতি ৩৯ হাজার ৭২৭ কোটি, রাজকোষ ঘাটতি ৬৪ হাজার ৪৮৮ কোটি এবং মোট ঋণের পরিমাণ ৭ হাজার ৩৫ লক্ষ কোটিরও বেশি।
পাশাপাশি মূলধনী ব্যয় কমে যাওয়া, সুদ পরিশোধের বাড়তি চাপ এবং কেন্দ্রের অর্থে পরিচালিত একাধিক প্রকল্পে বরাদ্দ অর্থের সম্পূর্ণ ব্যবহার না হওয়ার বিষয়ও রিপোর্টে উঠে এসেছে বলে দাবি দলের। বিজেপির আরও দাবি, ২০১৫-১৬ থেকে ২০২৪-২৫ পর্যন্ত টানা দশ বছর রাজ্য রাজস্ব ঘাটতির মুখে রয়েছে এবং এই সময়ে রাজস্বের উল্লেখযোগ্য অংশ কেন্দ্রের অনুদান ও কর ভাগ থেকে এসেছে। দলের অভিযোগ, ঋণের পরিমাণ বাড়লেও সেই অর্থ উৎপাদনশীল বিনিয়োগে যথাযথভাবে ব্যবহার করা হয়নি।