গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata সিংহ স্থির বলে কেউ লাথি মারলে ভুল করছে, হুঁশিয়ারি শমীকের

    সিংহ স্থির বলে কেউ লাথি মারলে ভুল করছে, হুঁশিয়ারি শমীকের

    0
    23
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    সিংহ স্থির বলে কেউ লাথি মারবে ভাবলে ভুল করছে। হুঁশিয়ারি দিয়েছেন শমীক ভট্টাচার্য। চন্দ্রনাথ রথ খুনের প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি বলেছেন ১৫ বছরে তৃণমূল কার্যত প্রশাসনকে ধ্বংস করেছে।

    পুলিশের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে। সমস্ত অপরাধীদের ভয় মুক্ত করেছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গ রাজ্য। বারাসত ও মধ্যমগ্রাম সীমান্ত থেকে খুব দূরে নয়। বহু সমাজবিরোধ। কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে। শমীক ভট্টাচার্য এই অঞ্চলকে ভুয়ো পরিচয়পত্র তৈরির প্রধান কেন্দ্র বলেও দাগিয়ে দিয়েছেন তিনি। জাল আধার, এপিক, রেশন কার্ড এই বারাসত এবং মধ্যমগ্রাম থেকে চলছে। ভারতের যে প্রান্তেই অনুপ্রবেশকারী ধরা পড়েছে, তাদের জেরা করে জানা গিয়েছে তারা কার্ড সংগ্রহ করেছে এখান থেকে। সেই কারণে এটা স্পর্শকাতর অঞ্চল।

    শমীক ভট্টাচার্য-র কথায় দুষ্কৃতীরা মঙ্গলগ্রহ থেকে এসে মারেনি। এত বড় যখন পরিকল্পিত হত্যাকাণ্ড হচ্ছে, তখন স্থানীয় দুষ্কৃতীরা বা স্থানীয় নেতারা জানতেন না, এমন ঘটনা আগে ঘটেনি।