
বঙ্গ বিজেপির দায়িত্ব পেয়েই ফের সংখ্যালঘু বার্তা শমীক ভট্টাচার্য-র। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন মনে রাখতে হবে এরাজ্যে সংখ্যালঘুরাও অত্যাচারিত। এই বাংলা সবার বাংলা। সেটা মনে রাখতে হবে।
পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে সবাইকে সংঘবদ্ধ হতে হবে। রাজ্য বিজেপি সভাপতি যখন সংখ্যালঘুদের বার্তা দিয়েছেন, তখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার হিন্দু ঐক্যের কথা বলেছেন।
তাঁর কথায় পশ্চিমবঙ্গে হিন্দুদের হার ৬৮ শতাংশনে নেমে গিয়েছে। শনিবার এগরা এবং কাঁচরাপাড়ায় হামলা হয়েছে। এই পরিস্থিতিতে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে।




