গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment বাংলাদেশে খবরের নামে ‘অশালীন ভিডিও’

    বাংলাদেশে খবরের নামে ‘অশালীন ভিডিও’

    0
    13
    ছবি সৌজন্যে : এক্স

    বাংলাদেশে সম্প্রতি এক অনুষ্ঠানে ভিডিও গ্রাব করাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ওই অনুষ্ঠানে বাংলাদেশের অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী অনুরোধ করেন,তাঁকে টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও গ্রাব না করতে।

    অনুরোধ উপেক্ষা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।ঘটনার পর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে।সেই ভিডিওটি শেয়ার করে তাঁর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের নায়িকা পরীমনি।এবার এ প্রসঙ্গে কথা বলেছেন আরেক নায়িকা বিদ্যা সিনহা মিম।মিম বলেছেন, প্রকৃত অর্থে পেশাদার সাংবাদিকরা কখনোই এ ধরনের আচরণ করেন না। যারা এমন কাজ করেন, তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন পেজ পরিচালনাকারী, যাদের মূল লক্ষ্য থাকে ভিউ পাওয়া।সত্যিকারের সাংবাদিকরা কখনো এমন আচরণ করেন না। নায়িকাবিদ্যা সিনহা মিম আরো বলেছেন, এত বছরের অভিজ্ঞতায় কখনো এমন কিছু দেখেন নি। তবে যখন কোনো অনুষ্ঠান হয়,তখন বাইরের কিছু লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে উপস্থিত থাকে। মূলত সেখান থেকেই ঝামেলার সৃষ্টি হয়।তাঁর কথায়, আপনারা যেমন দর্শকদের জন্য দায়িত্ববোধ থেকে কাজ করেন, তেমনি আমরাও কাজ করি। সহকর্মী হিসেবে আপনাদের প্রতি আমাদের আস্থা ও সম্মান আছে। এই সম্পর্কটা সবসময় বজায় থাকা উচিত।এর আগে অবন্তীর প্রতিবাদ করা সেই ভিডিও শেয়ার করে নায়িকা পরীমনি তাঁর ফেসবুকে লিখেছেন, কেউ শুধু আঙ্গুল তুললেই হলো ব্যাস, সে খারাপ, সেই খারাপ। দুনিয়ার সব দোষ তার। এরপর তিনি লিখেছেন, অবন্তীর মতো শান্ত মেজাজের মানুষ হাতে গোনা হয়।এটা যে বা যারা তাকে জানে সবাই একমত হবে নিশ্চয়ই।

    এর ভুক্তভোগী আমরা সবাই, কম আর বেশি। এই ঘটনার পর বাংলাদেশের বিনোদন অঙ্গনে ব্যক্তিগত গোপনীয়তা, পেশাদার আচরণ এবং সংবাদ সংগ্রহের নৈতিকতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।