রেজিস্ট্রেশন ফিরে পেতে হাইকোর্টে শান্তনু সেন

0
149
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
২ বছরের জন্য তাঁর ডাক্তারি লাইসেন্স বাতিল করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শান্তনু সেন। আগামী সোমবার তাঁর আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে।
 রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়ে এফআরসিপি গ্লাসগো নামে বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ উঠেছিল তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধে। এই নিয়ে তাঁকে নোটিসও পাঠিয়েছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। আর বৃহস্পতিবার তলব পেয়ে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে উপস্থিত হয়েছিলেন শান্তনু সেন। তাঁর উত্তরে সন্তুষ্ট হয়নি রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তারপরই তাঁর রেজিস্ট্রেশন সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়।
ফলে ২ বছর চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করতে পারবেন না তিনি।  রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তের পর গতকাল শান্তনু সেন দাবি করেছিলেন, তাঁর ডিগ্রি বৈধই। রেজিস্ট্রেশনের জন্য আবেদনও করেছিলেন। আরটিআই-ও করেছিলেন। কিন্তু তিনি কোনই উত্তর পাননি।