অবশেষে ইডি দফতরে শান্তনু সিনহা বিশ্বাস

0
45
ছবি সৌজন্যে : নিজস্ব
লুকআউট সার্কুলার জারির আবহেই অবশেষে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিয়েছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। সূত্রের খবর, আইসজীবীকে সঙ্গে নিয়ে পুলিশ আধিকারিক সল্টলেকে ইডির দফতরে পৌঁছেছেন পুলিশ আধিকারিক।
এর আগে একাধিকবার তাঁকে তলব করা হয়েছিল। একাধিক কায়দায় কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে নাগালে পেতে চেয়েছিল ইডি। নানা অজুহাতে কার্যত চোখে ধুলো দিয়ে এতদিন তিনি বেপাত্তা ছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই একাধিক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছিল কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার অফিসার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসিকে। কিন্তু প্রতিবারই তিনি হাজিরা এড়িয়ে যান। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, তিনি দেশ ছাড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়। গোলপার্কের ব্যবসায়ী সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগের তদন্তে নেমে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠে আসে।
এর পরেই শান্তনুকে নাগালে পেতে মরিয়া হয়ে ওঠে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। অবশেষে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন তিনি।