গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk মুখ্যমন্ত্রীর মুখ আগাম ঘোষণা নয় : পাওয়ার 

    মুখ্যমন্ত্রীর মুখ আগাম ঘোষণা নয় : পাওয়ার 

    0
    132
    Chief Ministers face is not a pre announcement  Power
    Chief Ministers face is not a pre announcement Power

    মুখ্যমন্ত্রীর মুখ নয়, মহারাষ্ট্রে মহা বিকাশ আগাড়ি লড়াই করবে সম্মিলিত নেতৃত্বকে সামনে রেখে। এমনটাই জানিয়ে দিয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। 

    শিবসেনার তরফে সাম্প্রতিক সময়ে উদ্ধব ঠাকরেকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার দাবি তুলেছে। কিন্তু শরদ পাওয়ারের বলেছেন, মহারাষ্ট্রের বিরোধী জোটে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে কোনও দ্বন্দ্ব নেই। এখনই এই নিয়ে কিছু ভাবার দরকার নেই। কে নেতৃত্ব দেবেন তা আসনসংখ্যা দেখে ঠিক করা হবে। নির্বাচনের আগে এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। এই বিষয়ে বলতে গিয়ে এনসিপি সুপ্রিমো এমার্জেন্সি পরবর্তী লোকসভা নির্বাচনের প্রসঙ্গও তুলে ধরেছেন। বলেছেন, এমার্জেন্সির পরে মোরারজি দেশাইয়ের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু ভোট চাওয়ার সময় তাঁর নাম ঘোষণা করা হয়নি। সেভাবেই এবার মুখ্যমন্ত্রী হিসেবে কারও নাম নেওয়ার প্রয়োজন নেই। তাঁরা একসঙ্গে থাকবেন। এবং জনাদেশ পাওয়ার পর একটা স্থায়ী সরকার গড়বেন।