
লোকসভা নির্বাচনের পর অনেক রাজনৈতিক দল কংগ্রেসে মিশে যাবে। এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পওয়ারের মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছে।
শরদ পওয়ার বলেছেন, আগামী কয়েক বছরে দেশের অনেকগুলি আঞ্চলিক দলই কংগ্রেসের কাছাকাছি আসবে। তাদের মধ্যে কয়েকটি কংগ্রেসে মিশেও যাবে।এরপরেই আলোচনা শুরু হয়েছে, আড়াই দশক আগে সনিয়া গান্ধীর নেতৃত্বে প্রকাশ্যে অনাস্থা প্রকাশ করে নতুন দল গড়া শরদ পওয়ার আবার কংগ্রেসে ফিরতে চলেছেন।অন্যদিকে, বিজেপি এবং তার সহযোগী দলগুলি ইতিমধ্যেই কটাক্ষ শুরু করেছে এনসিপি প্রতিষ্ঠাতাকে। সদ্য কংগ্রেস ছেড়ে একনাথ শিন্ডেসেনায় নাম লেখানো প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম বলেছেন, শরদ পওয়ার তাঁর দলকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দিতেই পারেন। কিন্তু শূন্যের সঙ্গে শূন্য জুড়লে শূন্যই হয়।




