হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস শেয়ার

0
193
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

এখন যা অবস্থা তাতে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন স্মার্টফোন ইউজার বোধহয় খুজেই খুব কঠিন। সারাবিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয় অ্যাপটি। এর মধ্যে প্রায়শই মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটিতে অ্যাড হচ্ছে নতুন নতুন ফিচার।যার মধ্যে স্ট্যাটাস অন্যতম। এখন চাইলে অন্যের স্ট্যাটাস শেয়ারও করতে পারবেন নিজের অ্যাকাউন্টে।

নতুন এমনই শেয়ার অপশন যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। ধরুন,আপনি একটি ছবি, ভিডিও বা গান স্ট্যাটাসে দিয়েছেন। এতদিন পর্যন্ত আপনার কন্টাক্ট লিস্টে থাকা সবাই তা দেখতে পেতেন। সম্প্রতি এসেছে রিঅ্যাক্ট ফিচার। বর্তমানে রিঅ্যাক্টও করা যায়। এবার আসছে শেয়ার ফিচার। অর্থাৎ এবার আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করতে পারবেন বন্ধুরা। একইভাবে অন্যের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নিজের স্টেটাস হিসেবেও শেয়ার করতে পারবেন আপনি।

কিন্তু তার জন্য স্ট্যাটাস বা স্টোরি দেওয়ার সময় অ্যালাউ শেয়ারিং অপশনটি অন করে দিতে হবে। অন্যথায় মিলবে না শেয়ারের অপশন। এদিকে,প্রাইভেসি পলিসি অনুযায়ী,মূল পোস্টটি কার করা তা দেখা যাবে না শেয়ারের ক্ষেত্রে।তবে এখনো শেয়ারের অপশন রয়েছে।তবে আপনি যদি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কাউকে মেনশন করেন, শুধু তিনিই শেয়ার করতে পারেন।