সইফ-কাণ্ডে হামলাকারী শরিফুল বাংলাদেশি নাগরিক 

0
157
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সইফ আলি খানের বাড়িতে হামলায় সন্দেহভাজন মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ-র সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে। বিবৃতি প্রকাশ এমনটাই জানিয়েছে  মুম্বই পুলিশ। ডাকাতির চেষ্টায় তিনি অভিনেতার বাড়িতে ঢুকেছিলেন বলে জানা যাচ্ছে।
অভিনেতার বাড়িতে হামলাকারী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ও তাঁর কাছ থেকে নথি উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, তিনি আদতে বাংলাদেশের নাগরিক। বয়স তিরিশের কাছাকাছি। ৫ মাস আগে তিনি মুম্বইতে এসেছিলেন। ডিসিপি জোন নাইন দীক্ষিত গেদম বলেন, ১৬ জানুয়ারি রাত ২টো নাগাদ সইফ আলি খানের বাড়িতে হামলা চলে।
মামলা দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। একজনকে গ্রেফতার করা হয়েছে। নাম মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। ৩০ বছর বয়স। ডাকাতির উদ্দেশে বাড়িতে ঢুকেছিল।