
কুলদীপ সিং সেঙ্গার থেকে বিলকিস বানুর ধর্ষণকারীদের মালা পরান, আর পশ্চিমবঙ্গে এসে নারী নিরাপত্তার কথা বলেন। অমিত শাহকে পাল্টা আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।
তিনি প্রশ্ন তুলেছেন অপরাজিতা বিল আটকে নারী নিরাপত্তার কথা বলছেন কি করে। তিনি আরও বলেছেন দুর্গাপুজো থেকে ক্রিসমাস কিংবা সামনে নতুন বছরকে বরণ। উৎসবের দিনগুলোয় কোটি কোটি মানুষ রাতভর রাস্তায় থাকেন। কিন্তু কখনও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠেনি। আর জি কর থেকে কসবা ল কলেজের প্রসঙ্গ টেনে অমিত শাহ-র আক্রমণের পাল্টা তাঁকে বিঁধেছেন শশী পাঁজা।
কার্যত একই কথা বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন কুলদীপ সিং সেঙ্গারের জামিন থেকেই বোঝা যায় কী চোখে বিজেপি ধষণকারীদের দেখে। তাঁর দাবি যত দিন যাবে ততই দিল্লির বিজেপি নেতাদের যাওয়া আশার পালা কমে যাবে।








