গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National রাহুল গান্ধীর বৈঠকে ফের গরহাজির শশী

    রাহুল গান্ধীর বৈঠকে ফের গরহাজির শশী

    0
    88
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আরও একবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ডাকা বৈঠকে গরহাজির থাকলেন তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর। এই নিয়ে তিনবার। 

    গতমাসেও দু’ বার রাহুল গান্ধীর ডাকা বৈঠকে গরহাজির ছিলেন শশী থারুর। একবার বিমানে থাকার অজুহাতে, একবার অসুস্থতার অজুহাতে। দলের বৈঠকে গরহাজির থেকে তিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ শুনতে। সেবার মোদির ভাষণের ভূয়সী প্রশংসাও করেন। এবার আবারও দলের হাই কম্যান্ডের নির্দেশ অমান্য করলেন তিনি। শশী এখন ব্যক্তিগত কাজে কলকাতায়।সেকারণেই দিল্লির বৈঠকে থাকবেন না বলে জানিয়েছেন। তবে তাঁর অনুপস্থিতিতে জল্পনা বাড়ছে।উল্লেখ্য, থারুর বহুদিন ধরেই বেসুরো। দলের একাধিক বক্তব্যের বিরোধিতা করেছেন তিনি।

    অপারেশন সিঁদুরের পর বিদেশে যে প্রতিনিধিদল গিয়েছিল দলের আপত্তি সত্ত্বেও তাতে গিয়েছিলেন তিরঅনন্তপুরমের সাংসদ। আবার ইদানিং কংগ্রেসের বৈঠকেও শশী থারুর থাকেন না। সব মিলিয়ে থারুরের সঙ্গে কংগ্রেসের দূরত্ব অনেকটাই বেড়েছে। রাজনৈতিক মহলের ধারণা, তিরুঅনন্তপুরমের সাংসদের বিজেপি যোগ সময়ের অপেক্ষা। উল্লেখ্য আগামী বছরের শুরুতেই বিধানসভা নির্বাচন রয়েছে কেরলে।