টিকিট পেয়েই প্রচারে শশী-কুণাল-শ্রেয়াও

0
46
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
মঙ্গলবার বেরিয়েছে প্রার্থী তালিকা। আর বুধবার সকাল থেকেই প্রচারে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা।

দলীয় কর্মীর বাইকের পিছনে বসে প্রচারে বেরিয়েছেন শশী পাঁজা। নিজের কেন্দ্র শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র ঘুরে ঘুরে জনসংযোগ করেছেন তিনি। প্রচারে ছিলেন তৃণমূলের নতুন মুখ কুণাল ঘোষ। বেলেঘাটায় বাড়ি বাড়ি ঘুরে প্রচারের পাশাপাশি নিজের হাতে দেওয়ালও লিখেছেন। টিকিট পেয়েই নিজের কেন্দ্রে জনসংযোগে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। নিজের কেন্দ্রে জয়ের ব্যাপারে একশ শতাংশ আশাবাদী তিনি। খড়দহ থেকে এবার বালিগঞ্জের প্রার্থী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। প্রচারে ছিলেন তিনিও। প্রচারে বেরিয়েছিলেন তণমূলের আরেক নতুন মুখ শ্রেয়া পাণ্ডে। মন্ত্রী-বিধায়ক বাবা সাধন পাণ্ডের স্ত্রী সপ্তি পাণ্ডের বদলে এবার তাঁর মেয়ে শ্রেয়াকে টিকিট দিয়েছে তৃণমূল।

নিজের চেনা এলাকায় ঘুরে ঘুরে প্রচার সেরেছেন শ্রেয়া। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে ছিলেন ৯ নম্বর বরোর চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাস।