গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata অপরাজিতা বিলে কেন্দ্রের অনুমোদনের দাবিতে পথে শশীরা

    অপরাজিতা বিলে কেন্দ্রের অনুমোদনের দাবিতে পথে শশীরা

    0
    172
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অবিলম্বে অপরাজিতা বিলে অনুমোদন দিতে হবে কেন্দ্রকে। এই দাবিতে আবারও পথে নেমেছে মহিলা তৃণমূল।

    রামলীলা ময়দান থেকে শুরু হওয়া মিছিলের নেতৃত্বে ছিলেন মন্ত্রী শশী পাঁজা। আর জি করের চিকিৎসক খুনের আবহে গত বছর সেপ্টেম্বরে রাজ্য বিধানসভায় পাস হয়েছিল অপরাজিতা বিল। মহিলাদের ওপর নির্যাতন রোধে রাজ্যের আনা এই বিল কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ। শশী পাঁজা অভিযোগ করেছেন আর জি করকাণ্ডের বিচার সবাই চাইছে। অপরাজিতা বিল যদি আইন হয়, তাহলে বিচার দ্রুত মিলবে।

    বিষয়টি নিয়ে রাজনীতি হলে তা অত্যন্ত দুঃখজনক বিষয় বলে মন্তব্য করেছেন তিনি। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি কেন্দ্রের কাছে ডিফেক্টটিভ বিল পাঠানো হয়েছে।