গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ‘অপমান’ করেছেন রাহুল, বৈঠক বয়কট থারুরের

    ‘অপমান’ করেছেন রাহুল, বৈঠক বয়কট থারুরের

    0
    60
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দীর্ঘ অসন্তোষ, বিবাদের পর মাঝখানে কিছুদিন সন্ধির আভাস মিলেছিল। কিন্তু সেটা নিতান্তই সাময়িক। ফের কংগ্রেসে অসন্তুষ্ট শশী থারুর।
    এবারে তাঁর অভিযোগ খোদ বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁকে অপমান করেছেন। এমনকী নির্বাচন নিয়ে কংগ্রেস হাইকম্যান্ডের ডাকা জরুরি বৈঠকেও তিনি গরহাজির থাকছেন। আসলে সদ্যই কেরল সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে কেরল কংগ্রেসের সব শীর্ষ নেতাই কমবেশি গুরুত্ব পেয়েছেন। কিন্তু চারবারের সাংসদ তথা রাজ্য কংগ্রেসের জনপ্রিয় মুখ শশী থারুরকে রাহুলের কোনও কর্মসূচিতেই ডাক পাননি। তাতেই থারুর অপমানিত বোধ করছেন। শুক্রবার দিল্লিতে কংগ্রেস হাই কম্যান্ড কেরলের নির্বাচন নিয়ে দলের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছেন।
    তাতে থারুর আমন্ত্রণও পেয়েছেন। কিন্তু রাহুলের আগের সফরে তিনি এতটাই অপমানিত বোধ করছেন যে বৈঠকে তিনি হাজির থাকবেন না বলেই খবর।