‘বীর সাভারকর পুরস্কার’ প্রত্যাখ্যান শশী থারুরের

0
124
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
কংগ্রেস ছেড়ে বিজেপি-র দিকে ঝুঁকছেন শশী থারুর বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। সেই আবহেই বীর সাভারকর পুরস্কার প্রত্যাখ্যান করেছেন তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর। যে সংস্থা ওই পুরস্কারের জন্য মনোনীত করে, তাদেরও বিঁধেছেন তিনি।
থারুর জানিয়েছেন, এই পুরস্কারের ব্য়াপারে কিছুই জানতেন না তিনি। তিনি ওই পুরস্কারে মনোনীত হওয়ার যেমন জানতেন না, তেমন ওই পুরস্কার গ্রহণও করেননি। বুধবার দিল্লিতে ওই পুরস্কার নিতে যাওয়ার প্রশ্নই ওঠে না। সংবাদমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পরই বিষয়টি জানতে পারেন বলে দাবি শশী থারুরের। তাঁকে না জানিয়ে, তাঁর মতামত না নিয়ে এই ঘোষণা হয় কী করে, প্রশ্ন তুলেছেন তিনি।
আয়োজকদের দায়িত্বজ্ঞানহীন বলেও বেঁধেন। সোশ্যাল মিডিয়ায় শশী থারুর লিখেছেন, তিরুঅনন্তপুরমে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বলছেন, তিনি ওই পুরস্কারের ব্যাপারে কিছু জানতেন না, ওই পুরস্কার গ্রহণও করেননি।