শন উইলিয়ামসকে শাস্তি দিলো আইসিসি

0
140
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

শন উইলিয়ামস,আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ শাস্তি পেয়েছেন। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে তিরস্কার করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 

তিরস্কারের পাশাপাশি রোডেশিয়ান ক্রিকেটারের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। উইলিয়ামসের এই শাস্তির খবর এক বিবৃতি দিয়ে জানিয়েছে আইসিসি।জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের ইনিংসের ২৬ ওভারে সাইম আইয়ুবের বলে উইলিয়ামসকে লেগ বিফোর দেন আম্পায়ার। কিন্তু ব্যাটসম্যান উইলিয়ামস দাবি করেন, বল ব্যাটে লেগেছে। মাঠেই অসন্তোষ প্রকাশ করেন তিনি।

আম্পায়ারের সিদ্ধান্তের এমন সমালোচনা করায় তার বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়। অবশ্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে দোষ স্বীকার করে নেন উইলিয়ামস। তাতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।