চাকরির দাবিতে আবারও মাথা কামিয়ে প্রতিবাদ কলকাতায়

0
104
ছবি সৌজন্যে : নিজস্ব

চাকরিপ্রার্থী রাসমণি পাত্র-র মাথা কামিয়ে প্রতিবাদের স্মৃতি ফেরালেন ওয়াই চ্যানেলে অবস্থানরত এসএলএসটি-র চাকরিপ্রাপকরা। আন্দোলনের হাজার তম দিনে ২০২৩-এ মাথা কামিয়ে প্রতিবাদ করেছিলেন রাসমণি পাত্র।

সেইসময় মহিলা চাকরিপ্রার্থীর মাথা কামিয়ে প্রতিবাদে জোর চর্চা শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। শুক্রবার ধর্মতলায় ঠিক একইরকমভাবে প্রতিবাদ করেছেন ধর্মতলায় ওয়াইচ্যানেলে অবস্থানরত ২০১৬-র এসএলএসটি চাকরিপ্রাপকরা। তাঁদের দাবি সুপ্রিম কোর্টে ৭ তারিখ শুনানি রয়েছে। কোনওভাবেই যেন ২০১৬-র প্যানেল বাতিল না করা হয়। এবং রাজ্য সরকারের তরফে একজন যোগ্য আইনজীবীকে দিয়ে যেন মামলার দাঁড় করানো হয়। যোগ্য হয়ে কেন তাঁদের চাকরি নিয়ে টানাপোড়েনে পড়তে হবে। প্রশ্ন তুলেছেন ২০১৬-য় এসএলএসটি পরীক্ষা দিয়ে চাকরি পাওয়াটাই কি তাদের অপরাধ ছিল।

শুক্রবার দুপুরে করুণাময়ীতে জমায়েত করেন এসএলএসটি চাকরিপ্রাপকরা। মিছিল করে বিকাশভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে ময়ুখভবনের কাছে ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা।