
পরীক্ষা না দিয়েই সরকারি চাকরির পক্ষে সওয়াল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। ভাঙড়ে দলীয় সভা থেকে শওকত মোল্লা বলেছেন, স্বাধীনতার পর কখনও দেখা গিয়েছে, ঘরের ছেলেরা সিভিক বা ভিলেজ পুলিশ হয়েছে।
কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে কোনও পরীক্ষা না দিয়েই ঘরের ছেলে ছেলেরা সিভিক বা ভিলেজ পুলিশের চাকরি পেয়েছে। সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে এমনই আজব দাবি করেছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
আর এরপরই এই নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি।পাশাপাশি সরকারি জায়গায় পোড়া পার্টি অফিস দেড়মাসের মধ্যে পাকা করার চ্যালেঞ্জ দিয়েছেন শওকত মোল্লা।
ছবি সৌজন্যে : নিজস্ব








