
বিজেপিতে যোগ দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সুখেন্দু শেখর রায়। তিনি বলেছেন শি ইজ ফিনিসড। ওই দল শেষ।
এখন বেকার চর্চার প্রয়োজন নেই। তিনি বলেছেন ২০২৫-এ লোকসভা কেন্দ্রের মধ্যে ২৮ আসনে তৃণমূলকে জিতিয়েছিলেন। তাঁরাই চার মাস পর আর জি করকাণ্ডের জেরে রাস্তায় নেমে আসেন। যাঁরা কেউই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। সারা দেশ, প্রবাসী ভারতীয়রাও সপ্তাহান্তে মিছিল করেন। সেটা ছিল আগের সরকারের মানুষের লাস্ট ওয়ার্নিং, যার চিফ এক্সিকিউটিভ সেই দেওয়াল লিখন পড়তে পারেননি। আগের দুই সরকারকে আক্রমণ করে সুখেন্দুশেখর বলেছেন যে বাংলা দেশকে শিল্প, সংস্কৃতি, শিক্ষায় দেশকে নেতৃত্ব দিয়েছে, সেখানে দুর্নীতি, জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব এসব শুনতে শুনতে বুড়ো হয়ে গিয়েছেন।
কখনও কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায় শেষ কথা বলে না। শেষ কথা বলে সত্য, ন্যায় মানুষ। পাল্টা বিঁধেছেন তৃণমূল সাংসদ দোলা সেন। বাইট: সুখেন্দু, দোলা
