গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National তাঁকে মারতে জুতো তোলা হয়েছে, ফের বিস্ফোরক রোহিনী

    তাঁকে মারতে জুতো তোলা হয়েছে, ফের বিস্ফোরক রোহিনী

    0
    72
    ছবি সৌজন্যে : এক্স
    তাঁকে মারতে জুতোও তোলা হয়েছিল। কেবল সত্যের পক্ষ ত্যাগ করেননি বলেই এই হেনস্থা, দাবি করেছেন লালু কন্যা রোহিনী আচার্য।
    এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, শনিবার এক জন কন্যা, বোন, এক জন বিবাহিত মহিলা এবং এক জন মাকে অপমান করা হয়েছে।নোংরা গালিগালাজ করা হয়েছে। মারার জন্য জুতো তোলা হয়েছে। তবে আত্মসম্মানের সঙ্গে আপস করেননি, সত্যকে ত্যাগ করেননি বলে ওই পোস্টে দাবি করেছেন রোহিনী। উল্লেখ্য, শনিবারই যাদব পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছিলেন লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিনী আচার্য। ২০২২ সালে ডিসেম্বরে লালুপ্রসাদ যাদব অসুস্থ থাকাকালীন তাঁকে কিডনি দান করেছিলেন রোহিনীই।
    তারপর দলীয় বিভিন্ন কর্মসূচিতে কন্যা রোহিনীর প্রশংসা করতে দেখা যেত লালুপ্রসাদ যাদবকে।শুক্রবারই বিহারে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। তেজস্বীর নেতৃত্বে শোচনীয় ভাবে পরাস্ত হয়েছে লালুপ্রসাদের দল আরজেডি। আসন সংখ্যা আগের চেয়ে আরও কমেছে। আরজেডি ধরাশায়ী হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এ বার পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন রোহিনী।