নিম্ন রক্তচাপের কারণেই শেফালির মৃত্যু!

0
115
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
রক্তচাপ হঠাৎ কমে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে মডেল-অভিনেত্রী শেফালি জরিওয়ালার। মুম্বইয়ের কপার হাসপাতাল সূত্রে এমনই খবর। সূত্রে খবর, মৃত্যুর কয়েক ঘন্টা আগে শেফালি অ্যান্টি এজিং ইনজেকশন নিয়েছিলেন, যা তিনি অনেক বছর ধরেই ডাক্তারদের পরামর্শ ছাড়াই নিয়মিত খেতেন।
আরও জানা গিয়েছে, মৃত্যুর দিনই পূজার্চনার পরে খালি পেটে ছিলেন তিনি। তারপরই খাবার খেলে কিছুক্ষণ পরই তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরিবার তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। পুলিশ অভিনেত্রীর স্বামী এবং পরিবারের সদস্যদের বক্তব্য রেকর্ড করেছে।
তাঁর বাড়ি থেকে নমুনা সংগ্রহ করার সময়, পুলিশ দুটি বাক্স খুঁজে পেয়েছে যাতে অ্যান্টি-এজিং ট্যাবলেট, স্কিন মো ট্যাবলেট এবং ভিটামিন ট্যাবলেট ছিল।