গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International মহম্মদ ইউনূসের বিচার হবে, দাবি হাসিনার

    মহম্মদ ইউনূসের বিচার হবে, দাবি হাসিনার

    0
    126
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ফ্যাসিবাদী, গণহত্যাকারী মহম্মদ ইউনুসের বিচার হবে। অন্ধকার কেটে নতুন সূর্যোদয় দেখবে বাংলাদেশ। লন্ডনে ভার্চুয়াল সভায় এমনই জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়ের মাসে ‘৭১-এর শহিদদের স্মরণ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।
    হাসিনার বক্তৃতার মাঝেই স্লোগান উঠেছে জয় বাংলা, ইউনুসের ফাঁসির দাবি জানিয়েছেন লন্ডনে উপস্থিত জনতা।রবিবার লন্ডনের মিলনার রোডের এক প্রেক্ষাগৃহে বিশেষ সমাবেশের আয়োজন করেছিল আওয়ামি লিগ। সেখানেই প্রধান বক্তা ছিলেন দলের সভানেত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল বক্তৃতায় হাসিনা বলেছেন, বাংলাদেশকে গরিব দেশ থেকে উন্নয়নশীল দেশ করে তুলেছিল আওয়ামি লিগ।
    তাঁর অপরাধ, তিনি সাধারণ মানষের উন্নতির জন্য কাজ করেছিলেন। একদিন গণহত্যার মাস্টারমাইন্ড ফ্যাসিবাদী ইউনূসের বিচার হবেই। এই অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে বাংলাদেশে।