বাংলাদেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার 

0
103
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
মৃত্যুদণ্ডের হুমকি উপেক্ষা করেই এবার বাংলাদেশে ফেরার ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের ইউটিউব পেজ থেকে এক অডিও বার্তায় কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, মৃত্যুদণ্ডকে তিনি ভয় পান না, আর তাই তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন।
তিনি আরও বলেছেন, এতদিন যখন তিনি মহম্মদ ইউনূসের সম্বন্ধে বলেছিলেন, তখন কেউ তা বিশ্বাস করেনি, যে কিভাবে মহম্মদ ইউনূস বাংলাদেশকে শেষ করেছিল। শেখ হাসিনার আরও মন্তব্য, ২০১৮ সাল থেকে তাঁকে ক্ষমতাচ্যুত করার জন্য চক্রান্ত করেছে মহম্মদ ইউনূস। এবং তার আগেও ২০১১ সালের পর থেকে আপাদমস্তক দুর্নীতিতে মোড়া মহম্মদ ইউনূস ষড়যন্ত্র করেছে কিভাবে বাংলাদেশকে শেষ করা যায়।
শেখ হাসিনার দাবি, বর্তমানে নতুন বিএনপির সরকার গড়ে উঠেছে, তারা থাকুক বাংলাদেশের মানুষ দেখুক, তারপর ফের আবার তিনি বাংলাদেশের মাটিতে ফিরবেন উন্নত পরিষেবা দেওয়ার জন্য।