
বাংলাদেশের জাতীয় নির্বাচন বয়কটের জন্য আহ্বান জানিয়েছেন সে দেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদমাধ্যম সূত্রে খবর, বাংলাদেশের সাধারণ নির্বাচনে তাঁর দল আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়ার পর, বাংলাদেশের লক্ষ লক্ষ সমর্থক আগামী বছরের জাতীয় নির্বাচন বয়কট করবেন বলে আশাবাদী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচনের পর গঠিত এমন কোনও সরকারের অধীনে তিনি বাংলাদেশে ফিরে যাবেন না যেখানে তাঁর দলকে বাদ দেওয়া হবে এবং তিনি ভারতেই থাকার পরিকল্পনা রয়েছেন।
বস্তুত, ২০২৪ সালের অগাস্টে মাসে আন্দোলনের পর বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তারপর থেকেই তিনি অন্তরালেই রয়েছেন বলে খবর।






