শেখ হাসিনা নিরপরাধ : রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

0
167
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

বলেছেন, তিনি মনে করেন শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি। তার বিরুদ্ধে যেসব চার্জ আনা হয়েছে, তা সঠিক নয়। সাক্ষ্য-প্রমাণেও এসব প্রমাণ করতে সক্ষম হননি প্রসিকিউশন।অতএব তারা দুজনই খালাস পাবেন বলে তাঁর প্রত্যাশা। সোমবার চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ শেখ হাসিনা ও কামালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আমির হোসেন।আসামিদের সঙ্গে যোগাযোগ হয় কি না, প্রশ্নে আমির হোসেন বলেছেন, না, শেখ হাসিনা বা কামালের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ হয়নি।

এর আগে,১৬ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন প্রসিকিউশন। ওই দিন হাসিনা-কামালের চরম দণ্ড বা,মৃত্যুদণ্ড চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।একই সঙ্গে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ায় প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের শাস্তির বিষয়ে আদালতের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেন তিনি।