বাংলাদেশ ফিরে যাচ্ছেন শেখ হাসিনা

0
32
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
বাংলাদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা। জানালেন, এবছরই নিজের দেশে ফিরে যাবেন তিনি। বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ফেরানোর কথা বললেন তিনি। সেই সঙ্গে আওয়ামি লিগের রাজনৈতিক অধিকার আদায় করার কথাও শোনা গিয়েছে তাঁর মুখে। 
২৩ জুন আওয়ামি লিগের ৭৭তম প্রতিষ্ঠাদিবস ছিল। সেই উপলক্ষে সর্বভারতীয় সংবাদমাধ্যমে মুখ খুলেছেন শেখ হাসিনা। তাঁর বক্তব্য, এবছরই ফিরে যাবেন তিনি। আওয়ামি দল শুধু রাজনৈতিক দল নয়, শক্তি।
সংখ্যালঘুদের উপর হামলার অর্থ দেশের স্বাধীনতার উপর হামলা। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং বর্তমানে বাংলাদেশে ক্ষমতাসীন বিএনপি-র তীব্র সমালোচনা করেছেন শেখ হাসিনা। তাঁর মতে, রাজনৈতিক নিষেধাজ্ঞা, মিথ্যা মামলা, গ্রেফতারি, নিপীড়নের মাধ্যমে গণতন্ত্রের গলা চেপে ধরা হচ্ছে। পরাজয়ের ভয়ে বাংলাদেশে আওয়ামি লিগ-কে নিষিদ্ধ করা হয়েছে বলেও দাবি করেছেন। আওয়ামি লিগকে পুনরায় দাঁড় করানো নিয়ে আশাবাদী তিনি।