
মানবতা বিরোধী একটি মামলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৩ জুন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তিনদিন আগে ট্রাইব্যুনাল এই মর্মে সরকারকে নির্দেশ দিয়েছিল। এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। কিছুদিন আগে আওয়ামী লিগের অনলাইন প্ল্যাটফর্মের ভাষণে হাসিনা মন্তব্য করেছিলেন, তাঁর বিরুদ্ধে ২২৭টি হত্যা মামলা হয়েছে। তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছেন। হাসিনার এই বক্তব্যের একটি অডিও ভাইরাল হলে ট্রাইব্যুনালে মামলা হয়।
ফরেনসিক পরীক্ষায় ওই কণ্ঠশ্বর হাসিনার বলে প্রমাণিত হয়েছে, দাবি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের।
