গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home International গণহত্যার মাস্টারমাইন্ড ইউনুস, বিস্ফোরক হাসিনা

    গণহত্যার মাস্টারমাইন্ড ইউনুস, বিস্ফোরক হাসিনা

    0
    178
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান,মহম্মদ ইউনুস নৃশংস গণহত্যার মাস্টারমাইন্ড। এক ভার্চুয়াল বার্তায় এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

     

    বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দাবি, ইউনুসের ইন্ধনেই বাংলাদেশে গণহত্যা চলছে, বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে, মন্দির, গির্জা ও ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলা চলছে।সম্প্রতি আমেরিকার নিউইয়র্কে আওয়ামি লিগের এক অনুষ্ঠানে ভার্চুয়াল বার্তা দিয়েছেন শেখ হাসিনা। সেখানেই গুরুতর অভিযোগ তুলেন শেখ হাসিনা বলেছেন, এখন তাঁর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু সত্যটা হল ছাত্রনেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে গণহত্যায় লিপ্ত হয়েছেন মহম্মদ ইউনুস। এমনকি বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান লন্ডন থেকে জানিয়েছেন এভাবে গণহত্যা চালিয়ে গেলে এই সরকার বেশিদিন টিকবে না। সব মিলিয়ে ইউনুস সরকারের আমলে বাংলাদেশে উগ্র মৌলবাদের দাপট ও সংখ্যালঘু নির্যাতন ইতিমধ্যেই মাত্রাছাড়া আকার নিয়েছে এহেন পরিস্থিতির মাঝেই হাসিনার এই অভিযোগ নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।উল্লেখ্য হিংসাত্মক ছাত্র আন্দোলনের জেরে ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। মুজিবকন্যাকে দেশছাড়া করার পর বাংলাদেশের শাসনভার হাতে নেন মহম্মদ ইউনুস।

     

    তাঁর নেতৃত্বে গড়ে ওঠে অন্তর্বর্তীকালীন সরকার।অভিযোগ,এর পর থেকেই বাংলাদেশে শুরু হয় গণহত্যা।বেছে বেছে টার্গেট করা করা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের।

     

    লুঠপাঠের পাশাপাশি খুন ও হিন্দু মহিলাদের উপর নির্যাতন ভয়াবহ আকার নিয়েছে।অভিযোগ, অসংখ্য মন্দিরে ভেঙে ফেলেছে মৌলবাদীরা।