
শেষ দফায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে তৎপর নির্বাচন কমিশন। ১৪২ বিধানসভা কেন্দ্রকে ৭টি ক্লাস্টারে ভাগ করে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
প্রায় ২ লাখ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মোতায়েন করা হয়েছে ৩৮ হাজারেরও বেশি রাজ্য পুলিশ। এছাড়াও ড্রোন, সাঁজোয়া গাড়ি, সিসিক্যামেরায় নজরদারি থাকছে। নিউটাউনে রয়েছে স্পেশাল কন্ট্রোল রুম। প্রতিটি বুথে কমপক্ষে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী থাকছে। যেখানে তিনিটি বুথ, সেখানে থাকবে এক সেকশন কেন্দ্রীয় বাহিনী থাকছে। যেখানে তিনটি বুথ, সেখানে থাকবে এক সেকশন কেন্দ্রীয় বাহিনীর ৫টি বুথ হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে ২ সেকশন। শুধু কলকাতাতেই থাকছে ২৭৩ কোম্পানি বাহিনী।
বিশেষ হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা সতর্ক করে বলেছেন কোনও রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। অশান্তি করলেই ব্যবস্থা নেওয়া হবে।








