এবার পুজোয় ‘বহুরূপী’ শিবপ্রসাদ 

0
992
This time in the puja multifaceted Shivaprasad
This time in the puja multifaceted Shivaprasad
এবার প্রকাশ্যে এসেছে বহুরূপী ছবির পরিচালক-অভিনেতার মোশন পোস্টার। যেখানে একেবারে ভিন্ন লুকে দেখা যাচ্ছে পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে।
পোস্টারে দেখা যাচ্ছে গলায় জুতোর মালা। প্রায় ১২ কেজি ওজন কমিয়ে বহুরূপীর বিক্রম হয়ে উঠেছেন তিনি। এছাড়াও অভিনয় করেছেন আবির চ্যাটার্জি, ঋতাভরী চক্রবর্তী, কৌশানি মুখার্জি সহ আরও অনেকে। সম্প্রতি, আড়িয়াদহকাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিংহের গ্রেফতারের খবর শিরোনাম দখল করেছিল। নেপথ্যে ব্যারাকপুরের এসিপি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়। আর এই পুলিশ আধিকারিকের জীবনের ঘটনা পর্দায় আসতে চলেছে, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে। বহুরূপী ছবিতে আবীরকে যে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে, তা শ্রীমন্তবাবুকে অনুসরণ করেই তৈরি। খোঁপায় পলাশ, কপালে চন্দন, নাকে নোলক, একেবারে ছকভাঙ্গা অবতারে হাজির কৌশানী।এর আগে বহুরূপীর মোশন পোস্টারে মিষ্টি হাসিতে মন কেড়েছিলেন তিনি।এর আগে বহুরূপীর শুটিং ফ্লোরে গুরুতর আহত হয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। চলতি বছরের পুজোয় মুক্তি পাবে বহুরূপী।