গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National শিবু সোরেন-র প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে

    শিবু সোরেন-র প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে

    0
    166
    ছবি সৌজন্যে : এক্স
    রাজ্যসভার জেএমএম সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিশম গুরু নামে পরিচিত শিবু সোরেনের প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। সোমবার রাজ্যসভার অধিবেশনের শুরুতেই তাঁর স্মৃতিতে শোকপ্রকাশ করেছেন রাজ্যসভার উপ-চেয়ারম্যান হরিবংশ। এক মিনিট নীরবতা পালনও করা হয়েছে রাজ্যসভায়।
    তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, রাজ্যসভার বিরোধী দলনেতা সহ দেশের তাবড় তাবড় রাজনৈতিক নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, শিবু সোরেনজি একজন তৃণমূল স্তরের নেতা ছিলেন। যিনি জনগণের প্রতি অটল নিষ্ঠার সঙ্গে জনজীবনের বিভিন্ন স্তরে উঠে এসেছিলেন। তিনি বিশেষ করে আদিবাসী সম্প্রদায়, দরিদ্র ও নিপীড়িতদের ক্ষমতায়নের প্রতি আগ্রহী ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী বার্তায় জানিয়েছেন প্রয়াত শিবু সোরেন সর্বদা মাটি ও মানুষের সঙ্গে সংযুক্ত ছিলেন শিবু সোরেন। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকাজন খাড়গে এক্স হ্যান্ডেল বার্তায় শোকপ্রকাশ করে জানিয়েছেন, তিনি তাঁর সমস্ত জীবন আদিবাসী মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে নিবেদন করেছিলেন।
    উল্লেখ্য, ১৯৭৭ সালে প্রথম লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবং ১৯৮০ সালে দুমকা আসন থেকে লোকসভায় প্রথমবার জয়লাভ করেন। পরে ১৯৮৯, ১৯৯১ ও ১৯৯৬ সালেও লোকসভায় নির্বাচিত হন। ২০০২ সালে তিনি রাজ্যসভায় নির্বাচিত হন, কিন্তু একই বছর দুমকা আসনে লোকসভা উপনির্বাচনে জয়ী হয়ে রাজ্যসভার পদ ছেড়ে দেন।