গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment মামলা করলেন শিল্পা শেঠি

    মামলা করলেন শিল্পা শেঠি

    0
    65
    ছবি সৌজন্যে : এক্স

    অনুমতি ছাড়া নাম-ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার ও বিকৃত কনটেন্ট ছড়ানোর অভিযোগে মাস দুয়েক আগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রায়, তার স্বামী অভিষেক বচ্চন।

    এবার সেই একই অভিযোগ নিয়ে আইনি পথে হাঁটলেন বলিউডের আরেক অভিনেত্রী শিল্পা শেঠি।ব্যক্তিত্ব সুরক্ষার অধিকার রক্ষায় সম্প্রতি বম্বে হাইকোর্টে একটি মামলা করেছেন শিল্পা। মামলায় বেশ কয়েকটি ওয়েবসাইট, ২৭ জন ব্যক্তি এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে।শিল্পা শেঠির অভিযোগ, বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে অনুমতি ছাড়াই ব্যাপকভাবে তার পরিচিতি ব্যবহার করা হচ্ছে। বহু ভুয়ো ওয়েবসাইট নিজেদের অফিশিয়াল প্ল্যাটফর্ম দাবি করে শিল্পার নাম-ছবি ব্যবহার করছে। শুধু পরিচিত সাইট নয়, অসংখ্য অজানা ওয়েবসাইটেও তার নাম-ছবি দিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে। একই সঙ্গে এআই দিয়ে নির্মিত তার বিকৃত ছবি ও ভিডিও অনিয়ন্ত্রিতভাবে ছড়ানো হচ্ছে। অভিনেত্রীর আইনজীবী সানা রঈস খান এই বিষয়ে বলেছেন, দশকের পর দশক কঠোর পরিশ্রম করে শিল্পা শেঠি তার পরিচিতি গড়ে তুলেছেন।কোনো ব্যক্তি বা সংস্থা তার সম্মতি ছাড়া নাম, ছবি বা পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারে না।এই অননুমোদিত ব্যবহার শিল্পার মর্যাদা ও সুনামকে আঘাত করছে। ফলে তিনি আইনি পথে হাঁটছেন।তিনি আরো বলেছেন, কারো পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করা আইনত অপরাধ। আদালতের কাছে আবেদন করেছেন যেন এই অপব্যবহার বন্ধ হয় এবং শিল্পার ব্যক্তিত্ব সুরক্ষিত থাকে।

    উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই বিভিন্ন আইনি জটিলতায় জড়াতে হচ্ছে শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রাকে। পর্নকাণ্ডে রাজ কুন্দ্রা জেলও খেটেছেন। পরে তাদের বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে।