
অভিনেত্রী শিল্পা শেট্টি, জন্মদিনের সেলিব্রেশনে এখনও মেতে। জীবনের অর্ধ শতরান করে ফেলেছেন তিনি তারই উদযা পনে স্বামী ও পরিবারের সঙ্গে বিদেশে সময় কাটাচ্ছেন শিল্পা। জানা যাচ্ছে, ক্রোয়েশিয়ায় গিয়েছেন অভিনেত্রী।
বেড়াতে গিয়ে ভালো সময় কাটাবেন সেটাই তো স্বাভাবিক। কিন্তু তা হয় নি। জন্মদিনের উদযাপনে গিয়েও বিতর্ক পিছু ছাড়ল না শিল্পার। শোনা যাচ্ছে, ক্রোয়েশিয়ার এক রেস্তরাঁয় শিল্পা গিয়েছিলেন স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর টিমের সঙ্গে।আর সেখানেই বচসায় জড়ান এক বিদেশি তরুণীর সঙ্গে। ওই রেস্তরাঁয় শিল্পা ও তাঁর টিমকে চিৎকার করে কথা বলতে বারণ করেছিলেন ওই তরুণী।আর তাতেই নাকি চটে যান অভিনেত্রী ও তাঁর স্বামী।ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।যদিও সেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে না। তবে এক মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে,তা শিল্পারই কণ্ঠস্বর না তাঁর পরিবারের অন্য কারও, তা বোঝা যায়নি।তবে সেই ভিডিও থেকেই তৈরি হয়েছে বিতর্ক।শোনা যাচ্ছে, এই ঘটনাটি ঘটেছে ৯ জুন। শিল্পারা যে রেস্তরাঁয় গিয়েছিলেন সেই রেস্তরাঁতেই তরুণী খাবার খাচ্ছিলেন।তিনি শিল্পা ও তাঁর সঙ্গে থাকা বাকিদের নাকি অনুরোধ করেন চিৎকার না করে, আস্তে কথা বলার জন্য। কিন্তু এতে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা নাকি বেজায় চটে যান। এখানেই শেষ নয়। নিজেদের পরিচয় জাহির করে তাঁরা নাকি এও বলেছেন যে, আমাদের চেনেন?
আমরা কারা? একটি মহিলা কণ্ঠকে বলতে শোনা যাচ্ছে, আমাদের সঙ্গে একদম কথা বলতে আসবেন না। আমরা একেবারে আগ্রহী নই আপনার সঙ্গে কথা বলতে। আর এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ছে।








