ধসে বিধ্বস্ত শিমলা, চাপা পড়ল বহু গাড়ি

0
195
Shimla collapsed many cars were buried
Shimla collapsed many cars were buried

টানা বৃষ্টির জেরে ধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। রাজধানী শিমলায় ধসের কারণে বহু গাড়ি তার নীচে চাপা পড়েছে।

শুক্রবার সকাল থেকেই সেই সব গাড়ি উদ্ধার এবং ধস সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। সূত্রের খবর, শিমলা ছাড়াও মালিয়ানা, চামিয়ানা, ভট্টকুফার, মিনি কুপতাধারে সবচেয়ে বেশি ধস নেমেছে। শুধু তাই নয়, বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির জেরে কোনও কোনও জায়গায় হড়পা বানেরও সৃষ্টি হয়েছে। সুরালাতে একটি নির্মীয়মাণ রাস্তা ধসের নীচে চলে গিয়েছে। ভট্টকুফারে পাহাড় থেকে পাথর গড়িয়ে বেশ কয়েকটি গাড়ির উপর পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মিনি কুপতাধারে জলের ধারা বইছে। এছাড়াও ইদগা কলোনিতে ধসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্যাগগ রোডে ধস নামায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। জুঙ্গা রোডে স্থানীয়দের ঘরে বৃষ্টির জল ঢুকে গিয়েছে। খালিনিতেও ধসের খবর পাওয়া গিয়েছে। বৃষ্টির জেরে গিরি নদীর জলস্তর বেড়েছে। আগামী সাত দিন রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।