ভারত থেকে দুবাইগামী জাহাজ পেরোল হরমুজ প্রণালী 

0
2172
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
হরমুজ প্রণালী পার করেছে ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীগামী পণ্যবাহী জাহাজ। পায়া লেবার নামে ওই জাহাজটি এখন দুবাইয়ের দিকে এগোচ্ছে। সংবাদ সংস্থা জানাচ্ছে, ইরানের বন্দরগুলির উপর আমেরিকা সামরিক অবরোধ শুরু করার পরে এই প্রথম কোনও জাহাজ হরমুজ অতিক্রম করেছে।
 ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের মধ্যে বৈঠক ভেস্তে যাওয়ার পরে হরমুজে অবরোধের ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকে সেই অবরোধ কার্যকর করেছে মার্কিন বাহিনী। ওই অবরোধ কী ভাবে চলবে, তা নিয়ে আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আমেরিকা।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়ে দিয়েছিল, ইরানের বন্দরগুলিতে যাতায়াত করা জাহাজের উপরেই শুধু অবরোধ কার্যকর হচ্ছে। তারা কোনও জাহাজকে ইরানের কোনও বন্দরে প্রবেশ করতে দেবে না। সেখান থেকে কোনও জাহাজকে বেরোতেও দেবে না। তবে অন্য দেশে যাতায়াতকারী জাহাজগুলিকে আমেরিকা কোনও বাধা দেবে না বলেও জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। এই অবস্থায় ভারত থেকে দুবাইগামী জাহাজ হরমুজ় প্রণালী পার করে গন্তব্যের দিকে এগোতে শুরু করেছে।