গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল

    হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল

    0
    21
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থা নিরসন এবং নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং।

    দক্ষিণ কোরিয়ায় ম্যাক্রোঁর প্রথম ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর উপলক্ষে সিউলে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা এই সংহতি প্রকাশ করেছেন।এদিকে,বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে গত কয়েক দিনে পণ্যবাহী জাহাজ চলাচলের সংখ্যা কিছুটা বেড়েছে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড-এর তথ্যমতে, ১ এপ্রিল এই প্রণালি দিয়ে ১৬টি জাহাজ পার হয়েছে, যা টানা তৃতীয় দিনের মতো বৃদ্ধির একটি ইতিবাচক প্রবণতা।বিশেষজ্ঞরা বলছেন, এই ১৬টি জাহাজই ইরানের লারাক দ্বীপ সংলগ্ন একটি নির্দিষ্ট পথ ব্যবহার করেছে।

    এটি একটি বড় সংকেত যে, বিভিন্ন দেশ তাদের জাহাজগুলো নিরাপদে পারাপারের জন্য এখন সরাসরি ইরানের সঙ্গে আলোচনা বা সমঝোতা করছে। উইন্ডওয়ার্ডের ধারণা, এই আলোচনার ফলে আগামী দিনগুলোতে জাহাজ চলাচলের গতি আরো বৃদ্ধি পেতে পারে। যদিও যাতায়াতের সংখ্যা সামান্য বেড়েছে, তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় অত্যন্ত নগণ্য। রাষ্ট্রসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগে এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১৩০টি জাহাজ যাতায়াত করত। সেই তুলনায় বর্তমানের ১৬টি জাহাজের সংখ্যা নির্দেশ করে যে, বিশ্ববাণিজ্যের এই ধমনীটি এখনো পুরোপুরি সচল হতে অনেক পথ বাকি।