
সুপারস্টার সলমন খান,সিনেপাড়ায় এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে।কৃষ্ণসার হরিণ হত্যা মামলা বিচারাধীন থাকালীন বলিউডে তৈরি হয়েছে,কালা হিরণ।
এদিকে সিনেমার প্রচার ও মুক্তি আটকাতে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ভাইজান। মামলার পরবর্তী শুনানি আগামী পয়লা জুলাই। এর মাঝেই আবার শোনা যাচ্ছে সলমনের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এক জনৈক ব্যক্তির পোস্ট অনুযায়ী, সলমনের ওজন আবার বেড়েছে। পেটে জমেছে বিপুল পরিমানে চর্বি। সিনেমার কাজ শেষ না করে আমেরিকায় চিকিৎসার জন্য যেতে নারাজ ভাইজান। এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছে ফ্যান ফলোয়াররা। ঠিক সেই সময় সলমন ফ্যানদের মন ভালো করতে ময়দানে নেমেছেন অভিনেতা বিন্দু দ্বারা সিং।তিনি সলমনের সঙ্গে বেশ কিছু সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। সিনেমার পর্দায় দর্শক যতই দেখেন ততই অবাক হন। যে কোনও চরিত্রে তাঁর মারকাটারি অভিনয় বারবার দর্শকের মন ছুঁয়ে যায়।এদিকে সলমনের সিনেমা মানেই নাচে গানে জমজমাট। বলিউডের সুপার ডান্সার হিসেবে হৃত্বিক রোশন, কার্তিক আরিয়ানসহ অনেকেরই নাম উঠে আসে। সেই তালিকায় অবশ্য ঠাঁই পাননি ভাইজান। এর নেপথ্যে থাকা মজার গল্প বাতলে দিয়েছেন সলমনের সহ অভিনেতা।তাঁর কথায়, ভাইজান যদি বাকি পাঁচজনের মতো নাচের মহড়া দিতেন তাহলে তাঁর নামের সঙ্গেও এতদিনে সুপার ডান্সার তকমাটা জুড়ে যেত। কিন্তু, সলমন মোটেই নাচ প্র্যাকটিস করতে চান না। কোনও স্টেপ যদি ভুলে যান তখন দর্শকের নজর ঘোরাতে বিশেষ পদ্ধতি অবলম্বন করেন। সলমনের সেই বিশেষ টোটকা ভীষণ সিম্পল, জাস্ট শার্টলেস। নাচের স্টেপ ভুলে গেলেই নাকি শার্টটা খুলে ফেলেন ভাইজান। ব্যাস, এক লহমায় সব লাইমলাইট ছিনিয়ে নেন সলমন।সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানের সঙ্গে কাজের মজাদার অভিজ্ঞতা ভাগ করেছেন, বিন্দু দারা সিং। কথোপকথনে তিনি জানান, বিশেষ প্র্যাকটিস ছাড়াই অনায়াসেই দ্রুত নাচের স্টেপ রপ্ত করে নেন সলমন।
যদি নিয়মিত রিহার্সাল করতেন তাহলে ইন্ডাস্ট্রির অনেক নামী নৃত্যশিল্পীকেও পিছনে ফেলে দিতে পারতেন। এমনটাই মনে করেন বিন্দু।
