দেশের ধনীতম মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবকুমার

0
21
ছবি সৌজন্যে : এক্স
দেশের ধনীতম ব্যক্তি হিসাবে কর্নাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন ডি কে শিবকুমার। আগামী বুধবার শপথ নেবেন তিনি।
তবে শপথগ্রহণের আগে দেশজুড়ে চর্চা চলছে কংগ্রেস নেতার পাহাড়প্রমাণ সম্পত্তি নিয়ে। দেশের ধনীতম বিধায়কদের তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। শপথের পর তিনি হয়ে যাবেন দেশের ধনীতম মুখ্যমন্ত্রী। হাজার কোটিরও বেশি সম্পত্তি রয়েছে তাঁর। গতবছর বিধায়কদের সম্পত্তির বিবরণ নিয়ে সমীক্ষা চালিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস নামে একটি সংস্থা। তাদের রিপোর্ট অনুযায়ী, দেশের ধনীতম বিধায়ক এআইডিএমকের লিমা রোজ মার্টিন। ৫ হাজার ৮৬৩ কোটির সম্পত্তি রয়েছে তাঁর। দ্বিতীয় স্থানে মুম্বইয়ের ঘাটকোপর পূর্ব কেন্দ্রের বিজেপি পরাগ শাহ।
সবমিলিয়ে ৩ হাজার ৪০০ কোটি টাকার সম্পদ রয়েছে তাঁর। ডি কে শিবকুমার আছেন তৃতীয় স্থানে। ১ হাজার ৪১৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে কংগ্রেস নেতার।