শিবকুমার- সিদ্দারামাইয়া ব্রেকফাস্ট!

0
68
ছবি সৌজন্যে : এক্স
মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে টানা দ্বন্দ্বের আবহে এবার কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার শনিবার সকালে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাড়িতে গিয়ে একসঙ্গে ব্রেকফাস্ট সেরেছেন।
এরপরই এক্স পোস্টে শিবকুমার জানিয়েছেন, শনিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে ব্রেকফাস্ট করেছেন, যদিও শুধুই খাওয়াদাওয়া হয়েছে, আর কর্নাটকের আগামীর উন্নয়নের রূপরেখা নিয়ে কথাবার্তা হয়েছে। যদিও অন্য একটি সূত্রের দাবি, ২০২৬ সালের মার্চ-এপ্রিলের মধ্যে কর্নাটকের মুখ্যমন্ত্রীর কুর্সি সিদ্দারামাইয়ার থেকে ডিকে শিবকুমারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা হস্তান্তরের কাজ শুরু হবে। সোশ্যাল মিডিয়ায় ব্রেকফাস্টের ছবি পোস্ট করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
তিনি লিখেছেন, শিবকুমার-র সঙ্গে ব্ৰেকাস্ট সেরেছেন এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। এদিকে, ডিকে শিবকুমারও ইঙ্গিতপূর্ণ পোস্ট-এ  লিখেছেন, শনিবার সকালে কাবেরী বাসভবনে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া’র সঙ্গে ব্রেকফাস্টের বৈঠক দারুণ হয়েছে। কর্নাটকের অগ্রাধিকার এবং ভবিষ্যতের পথ নিয়ে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে।